অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি

। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Thursday, December 30, 2021

কবিতা- মায়াবী রাত -শক্তিপদ পণ্ডিত

 মায়াবী রাত

শক্তিপদ পণ্ডিত

Image Courtesy: Google Image Gallery

দিনের শেষে পরিযায়ী

আসছে সবাই উড়ে,

পাড়াগাঁয়ে সুবাস ওঠে

মিষ্টি খেজুর গুড়ে।

চাঁদনী রাতে নীল পরীরা

ভাসছে মেঘের দেশে,

কুসুমবাগে জোনাক জ্বলে

হিমেল হাওয়ায় ভেসে।

শীতের রাতে হুক্কাহুয়া

শেয়াল ওঠে ডেকে,

মাঠের বুকে কলমি-কলি

হাসছে শিশির মেখে।

বিহানবেলায় যতেক পাখি

উঠবে যখন জেগে,

মায়াবী রাত কাটবে শেষে

শীতের পরশ লেগে।

ফিরুন সূচিপত্রে

| হিম সংখ্যা-১৪২৮| Aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |

Wednesday, December 29, 2021

কবিতা-শুধুই তুমি -কল্লোল জানা

শুধুই তুমি

কল্লোল জানা

Image Courtesy: Google Image Gallery

মনের মণিকোঠায় সাজিয়ে রেখেছি -

তোমার অমলিন স্মৃতি।

আর মনের বাগিচায় -

তোমার ভালোবাসার বীজ।

শুদ্ধ সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে...

তোমার প্রেমের কথা বলি - বাতাসে।

স্নিগ্ধ আয়নায় দাঁড়িয়ে...

তোমার সুন্দর মুখের চর্চা করি - কবিতায়।

তোমার চোখের  সামুদ্রিক গভীরতার ডুবে যাই...

সাঁতার না  জানা নাবিকের মত ।

তোমার চিকন ঠোঁটে চুম্বনের রেখা আঁকি ...

স্বপ্নের দৌলতে।

শুনছো তুমি -

তোমার কাল্পনিক স্পর্শ নিই ,

তোমার গন্ধ নিই -

রোজ বিছানায় শুয়ে ,

চাঁদের আলোয়।

ফিরুন সূচিপত্রে

| হিম সংখ্যা-১৪২৮| Aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |

কবিতা-হিমের আমেজ -আফ্রূজা খাতুন

হিমের আমেজ

আফ্রূজা খাতুন

Image Courtesy: Google Image Gallery

হিমের পরশ শিহরন আনে

ফুল কুঁড়িদের বুকে,

রঙিন স্বপ্ন মুখ লুকিয়ে

আছে না কতই সুখে!

শীত আসে ফুল ভাসে

রাঙা হয় চারিদিক,

ফুলের রঙেতে শুষ্ক শীত

সরসতা ভরে নিক।

কত’ই সবুজ সব্জী মেলা

সবুজেতে ঝলমল,

শীতের পরশে ফুল সব্জীতে

কত’ই না কোলাহল।

মোয়া গুড় মিলে মিশে

পিঠে পুলিতেই হারা,

নতুন খাবারে রসনা তৃপ্তি

বাদ যাবে আর কারা!

শীতের ভয়েতে সব জড়োসড়ো

উলের কাপড়ে ঢাকা,

তবুও যায়না শীতকে সহজে

দূরেতে  সরিয়ে রাখা।

ফিরুন সূচিপত্রে

| হিম সংখ্যা-১৪২৮| Aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |

কবিতা-হিমের স্পর্শ -নীলাঞ্জন চট্টোপাধ্যায়

হিমের স্পর্শ

নীলাঞ্জন চট্টোপাধ্যায়

Image Courtesy: Google Image Gallery

সকালটা গড়িয়ে  সাঁঝের দেওয়ালে মাথা ঠেকালো

এতটা সময় কখন সে পেরিয়ে এসেছে,

অনুভূতির পাল্লায় তেমন করে কাঁটা নড়েনি।

কিছু সময় জিরোতে একপাশে সরে দাঁড়ালো...

হেমন্তের সাঁঝে, ঝিঁঝিঁপোকার পাখায়

জোনাকির আলোয় সন্ধ্যা নামে আলগোছে ;

হিমের স্পর্শ মাখা সাঁঝবাতিটা,

 অঘ্রাণের ঘ্রান নেয়, নবান্নের টানে।

কখন যে সাঁঝ গভীর হয়, ডুব দেয় রাত্রির কোলে...

কিছু কাজ হয়েছে সারা, তবু এখনো অনেক

রয়ে গেছে বাকী ;

আশ্বিনের ওষ আজও ভ্রুকুটি হানে।

ফিরুন সূচিপত্রে

| হিম সংখ্যা-১৪২৮| Aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |

কবিতা-বাস্তুহারা -রমিত চট্টোপাধ্যায়

বাস্তুহারা

রমিত চট্টোপাধ্যায়

Image Courtesy: Google Image Gallery
 
সে দিনটা ছিল অন্যদিনের মতোই-

গোল হয়ে বসে চলছিল খাওয়া দাওয়া,

হঠাৎ গুলির শব্দরা ভেসে আসে,

বারুদ গন্ধ মাখল দখিন হাওয়া।

রাতভর ছুট পিছনে গৃহস্থালি

মা হারা শিশু পথেই রইল পড়ে,

ক্লান্ত শরীর একটানা বয়ে থামে,

দুঃস্বপ্ন কি কাটবে আগামী ভোরে।

সব হারা হয়ে সমুদ্র শেষ আশা,

ভাঙাচোরা নাও জোটে এক অবশেষে,

এক ডিঙিতেই অগুনতি কালো মাথা,

পৌঁছতে হবে নতুন এক কোনো দেশে।

মাসের পরে মাস পেরিয়ে জমি

দেখতে পেয়ে সবার মনে আশা,

মিলতে পারে মাথা গোঁজার ছাদ,

দুটো রুটি আর সামান্য ভালোবাসা। 

ফিরুন সূচিপত্রে

| হিম সংখ্যা-১৪২৮| Aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |

কবিতা-স্বপ্ন -অদিতি ঘটক

স্বপ্ন 

অদিতি ঘটক

Image Credit: Google Image Gallery

খোকন সোনা, খোকন সোনা,

আলোর জামা গায়।

মাথার উপর গাছের ছায়া

খোকন ঘুমায় তায়।

কেউ জানেনা মা যে কোথায়

বাপ`টা কোথায় তার,

খোকন ঘুমায় অকাতরে

নিয়ে নিজের ভার।

পেটটা জ্বলে খিদের চোটে

চটকে ভাঙে ঘুম,

খোকন দেখে চারিদিকে

যুদ্ধ খেলার ধুম।

বড়রা সব মেতেই থাকে

হরেক রকম খেলায়,

ভাতের আশায় খোকন ঘোরে

প্রতিশ্রুতির মেলায়।

এমনি করে দিন চলে যায়

হচ্ছে খোকন বড়,

দুনিয়াদারির খেলায় খোকন

হচ্ছে কেমন দড়।

খোকন আর চায় না কিছু

কাড়ে অধিকার,

যেমন করে এই বড়রা

সব কেড়েছে তার।

তবুও খোকন থমকে যায়

দেখে ছোট্ট মুখ,

ডুকরে কেঁদে ওঠে তার

পাষাণ কঠিন বুক।

উদাস মনে ভাবে খোকন

হবে বাগান মালি,

ভালোবাসার আলো দিয়ে

ফুল ফোটাবে খালি।

ফিরুন সূচিপত্রে

| হিম সংখ্যা-১৪২৮| aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |

কবিতা-অলীক মায়া -কাকলি মান্না

অলীক মায়া

কাকলি মান্না

Image Courtesy: Google Image Gallery

সব না বলা কথা বীজ বুনছে কবিতার

উঠোন জুড়ে সুখের ঘ্রাণ

আমাদের  নিয়ত আচ্ছন্ন করে রাখে না বলা কথাদের ফিসফাস

গালিচা জুড়ে অক্ষরের ঢেউ

চিরন্তন সেই আঙুল

এক  কবি

অনন্ত অপেক্ষা

ফিরুন সূচিপত্রে

| হিম সংখ্যা-১৪২৮| Aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |

Main Menu Bar

অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video

অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান