আমার
দু দরজা হাট করে খোলা
সীমা
পাত্র
স্মৃতির
মেঘ, দুঃখের কুয়াশা,স্রোতে বয়ে যায় সব।
বাঁকে
বাঁকে গল্প জমে,
বয়স
বাড়ে দু পাঁচ বছর।
শ্যাওলার
গায়ে লেগে থাকে কিছু মুখ,
নদী
বয়ে যায...
বুকের
ওপর পা দিয়ে হেঁটে যাও তোমরা
আমি
নির্বাক, নিস্পন্দ, নিঃসঙ্গ।
আলো
কালোতে চোখ ধাঁধায় তোমাদের,
একটা
আমি পড়ে থাকে
নিরীহ, নিরেট, নিষ্কলঙ্ক।
বুকের
ওপর পা দিয়ে হেঁটে যাও তোমরা,
বালির
ওপর পড়ে থাকে পায়ের ছাপ,
বয়স
বাড়ে দু পাঁচ বছর,
নদী
বয়ে যায়...
শ্যাওলার
গায়ে লেগে থাকে কিছু মুখ,
আমার
দু দরজা হাট করে খোলা।








