বুঁদ হয়ে আছি।
তবুও মোহহীন ভাবে বহেমিয়ান।
...কিন্তু উটেরা ছেড়ে যেতে পারে না দেশ
বালি
আর সময়
ঘড়ির কাঁটা পৌঁছে দিচ্ছে আমাদের
কিন্তু কী স্থির ভাবে কব্জি থেকে খুলে নিচ্ছে
শক্তি সমূহ !
এর আগে এবং তারপর :কাব্যজগত
- ব্যকরণগত একটা যুক্তি টেনে
দিচ্ছি অযথাই
অলীক পাতা আর রূপক কর্মধারা।






