আলোয় আলোয়
![]() |
| Image Courtesy: Google Images |
তমসাচ্ছন্ন!...উত্তরণে উচ্ছ্বাসে সন্তরণ!
হয়তো আবার আলোক-দর্শন!
ব্যথা ও বাধাগুলো ঝামটায় মুখ-
প্রতিরোধ ও প্রতিবাদে অমসৃণ
হাওয়া আগলে পাথুরে-জাগরণ!
গহন এই আত্মীয়তা ভাঙতে সময়
না-ছোড়-বান্দা!
আড়মোড়া ভেঙ্গে গা-সওয়া কষ্টগুলোর
যেন এক এক ধান্দা!
তামসিক চপলতা! নিবু-নিবু শুভ্র শুভ্রতা
উঁকিঝুঁকি দেয় অলিন্দের আনাচে-কানাচে
না-ভোলা আঘাটার বনে-জঙ্গলে।
হৃদয়ে শুয়ে অতীত শিশু আলোর-বাগানে।
হয়তো আবার আলোক-দর্শন!
ব্যথা ও বাধাগুলো ঝামটায় মুখ-
প্রতিরোধ ও প্রতিবাদে অমসৃণ
হাওয়া আগলে পাথুরে-জাগরণ!
গহন এই আত্মীয়তা ভাঙতে সময়
না-ছোড়-বান্দা!
আড়মোড়া ভেঙ্গে গা-সওয়া কষ্টগুলোর
যেন এক এক ধান্দা!
তামসিক চপলতা! নিবু-নিবু শুভ্র শুভ্রতা
উঁকিঝুঁকি দেয় অলিন্দের আনাচে-কানাচে
না-ভোলা আঘাটার বনে-জঙ্গলে।
হৃদয়ে শুয়ে অতীত শিশু আলোর-বাগানে।





