অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Saturday, April 14, 2018

কবিতা-রবীন সাহানা




চৈতি


Image Courtesy: Google

                      


       
     বাজুক বীনা সুরের ধ্যানে 
কন্ঠে ভরুক আলোড়নে
     কোমল পাতা ঝাঁকুক মাথা
কন্ঠ গাহুক আপন মনে।
                                     
                               ঝলকে ওঠা সকালবেলা
                                   বজ্রনিনাদ সরল হাওয়ায়
                             ঢেউয়ের দোলা কঠিন হয়ে
                                   আনুক তোমার আবেগ চিঠি।


      স্নিগ্ধবতা শিখন সুরভ 
সৃষ্টি সুখের মাতোয়ারা
      সাঁঝের রসিক চা-ওয়ালার
কাঁপবে না আর কাপের থালা।
   
                                 
                                 গন্ধ ছড়াক শিরিষ ফুলে ,
                                        গন্ধ শুকি কাঁচা আমে।
                                 চৈত্র মাসে তালের রসে,
                                        বক্ষ জুড়াক নিমেষ পানে।

   কচি ছেলে গাছের ডালে
লাফ মারে সে খাদের জলে।
   থাকবে কী তার লজ্জা শরম !
করবে দুফাল ঠান্ডা জলে।
         
                               
                                    কুলকুরানী কোকিল মণি
                                গাইছে প্রেমের অভূত বাণী                                                                        গাইছে কী সে আগমনী ?
                                 দুপুর রোদে ঝোপের আড়ে।


এলো যে ডাক চড়ক পূজার          
      এলো গো ডাক শিব গাজনের ,
বাঁধব মরাই গম আর বোরোয়
      সোনালী এই চৈতের দিনে।























কবিতা- সৌমেন্দ্র দত্ত ভৌমিক


নতুন পোষাকে


Image Courtesy: Google


  

পোষাকের বদলে নতুন পোষাক!
জীর্ণ পুরাতন যাক্ ধুয়ে যাক্
চেতনার নবীন রামধনুতে।
অতীতের দুস্মৃতি দুর্মতি এখনো
যেন ভয়াল হানাদার
চুরি-রাহাজানি-ডাকাতি-ধর্ষণ
ইত্যাদি ইত্যাদির এবার
হোক্ না বন্ধ তুমুল বর্ষণ!
হাঁপ ছেড়ে বাঁচি আমরা,
হাঁপ ছেড়ে বাঁচুক সভ্যতা-
দখিন-দুয়ার হাট রাখি খুলে
মান আর হুঁশের উত্তরণে
নবীন বছরটি যাক্ না ভরে
আলোকে-আলোকে আলোর বন্যায় !
আরো আরো মুক্ত নিঃশ্বাসে-প্রশ্বাসে
পরিধান হোক্ আরো ঝলমল !

পোষাকের বদলে সত্যি যেন নতুন পোষাক!











কবিতা- রবীন সাহানা


অন্বেষণ

Image Courtesy: Google
        



মায়াঝরা পৃথিবীতে কিছু সুখি আশা
গন্ধহীন পলাশ হয়ে ফুটে রয় সাজানো
বাগান হতে দূরে বহু দূরে।
রাখেনা খবর তার।
কিছু চেনা পাখি 
লম্বা চঞ্চু দিয়ে শুষে নিয়ে যায় তার মধু ।
খবর পেলে ভ্রমরেরা আসে-
আর দিয়ে যায়.. 
কিছু সান্ত্বনাসম আবেগ কথা ।
হৃদয়ের নীলাচলে বিলীন হয় ।
ঝরে পড়ে গাছেদের অল্প নাচের তালে
লাগেনা কালবৈষাখীর ঝড় |
লাগেনা হাড় হিম করা বসন্তের বৃষ্টি

যে জলে বাগানে গোলাপেরা স্নান করে |













কবিতা-সম্পা দত্ত দে


অব্যক্ত যন্ত্রনারা


Image Courtesy: Google




ভালবাসি বলেই কি ভালবাসা যায়?
কত ভালবাস তা' বোঝাতে যে' হয়!
      
      ভালবাসা ভালবেসে ছেড়ে কেন যায়-
      ভালবেসে সবাই তো সুখী হতে চায়!

কথা বলেই কি শুধু কথা বলা হয়?
অব্যক্ত থেকেও অনেক বলা হয়ে যায়!
       
       সবার মাঝে থেকে ও কি একা থাকা হয়?
       মনের কোনে কখন যে সব একা হয়ে যায়

গোলাপ জিনিয়া ক্য়ামেলিয়া পাশাপাশি রয়,
সবাই ঝরে গিয়ে অব্যক্ত গোলাপ একা হয়ে যায়|
         
        কিশলয় ও সময়ে সবুজের অভিযানে রয়
         তারাএকদিন ঝরাপাতার দলেই ভীড়ে যায়

সব প্রতিশ্রুতি ই' কি' স্থায়ী হয়
কখন ব্যক্তর মাঝে অ-ব্যক্ত হয়ে যায়!











কবিতা- সৌমেন্দ্র দত্ত ভৌমিক


বয়সের গাছ পাথরে

Image Courtesy : Google 




নেমেছে বটের ঝুরি বয়সের আশেপাশে

আঁধারও পথের মাঝে যেন মহাশয়তান,

নিজেকে ছাড়িয়ে নিজেই হব যে জয়ী

স্নায়ুর ভেতর উসখুসে ব্যস্ত ভগবান।


এসেছে ঝড়ের সঙ্গে ত্রাসের রাঙা চোখনিশিদিন 

হঠাৎ যথা-তথা লম্বা সফরে,

বন্ধুর কাছে বন্ধুও হয়তো প্রত্যাশাহীন

বিপদে যখন টালমাটাল নিথর বছরে।


বাঁচা বা না-বাঁচা রোজকার মহড়ায়

জাঁকিয়ে বসে কাঁপুনির রঙীন উৎসব,

বেঁচে ওঠার আহ্লাদে তবু যে আটখানা

পথিকেরা সব নয়কো নয় জরদগব।


নামুক তমসা কুলকুল নদীর দুই তীরে

টলমলে তরী চলছে চলুক না বলগাহীন,


সংকট-ছায়া তবু ছাড়বেই শান্ত কক্ষটি

রোদ্দুর-ভরে যেই না প্রাঙ্গন শঙ্কাবিহীন।


ঘুরিয়ে মাথা কচি কচি কত সংলাপে

আবারো ফিরে চলি শান্তির ঘেরাটোপে,


নামুক বটের ঝুরি বয়সের আশেপাশে

পরাজয়-গীতি টিকবে নাকো ধোপে।


কবিতা- দেবশ্রী চক্রবর্তী

নৈঃশাব্দিক


Image Courtesy: Google




সবাই যখন চলে গিয়েছিল,
ধীর পায়ে আমি এসেছি;
আবছা তুমি, তোমাকে যেন 
আঁধারে মিশতে দেখেছি।

হাত উঠেছিল, ডাকতে তোমায়,
না বলা কথা বলতে...
কখন সময় থমকে গিয়েছে,
উঁচু, নিচু পথ চলতে।

বাতাসের গতি কখনও বেড়েছে
কখনও হঠাৎ স্তব্ধ!
মন খুঁজে চলে , এবার বুঝি-
তোমার পায়ের শব্দ।

হৃদস্পন্দন আগের মতোই
শুধু পথ চলা বন্ধ.............




















দুটি কবিতা -শংকর ব্রহ্ম


১) জীবন কেন যে ছোটো?


Image Courtesy:Google


কেন যে এসেছি আর কেনই বা যাব
এর কোন উত্তর আছে কিনা ভাব,
যেতে হবে সকলকে আগে আর পরে
সেই নিয়ে ভাবনাটা বোকারাই করে।

এসেছি যখন এই পৃথিবীর বুকে 
তাকে ছেড়ে যেতে হবে সুখে আর দুখে,
শুরু আছে শেষ নেই এমন কি হয়
তবে আর মরণকে পাও কেন ভয়?

আসিনি তো স্বেছায় যাওয়াটাও তাই
এই নিয়ে ভাবনার আর কিছু নাই,
কষ্টের দিনগুলো ফুরালেই তবে
নিশ্চিত জেনে রাখ তুমি চলে যাবে।

তাই কাজে ডু্বে থাকি সময়ের সাথে
জীবন কেন যে ছোটো পড়ি ভাবনাতে। 

                                     


                                   ২) প্রথম দেখা                               
Image Courtesy:Google



যে দিন তোমায় দেখে ছিলাম
                                      বুক পুড়েছে জানি
মুখ পোড়াতে চাইনি বলেই
                                     যাইনি কাছে আমি। 

জানি তোমার বন্ধু অনেক
                                        সঙ্গী সাথী কত      
বুকের ভিতর চেপে রাখি
                                        মনের যত ক্ষত। 

তোমায় দেখে ভুলে ছিলাম
                                      নিজের চাওয়া সব
টের পাইনি বুকের ভিতর
                                        পুড়েছে অসম্ভব।

তোমায় ভেবে হারিয়ে ছিলাম
                                     নিজের পাওয়া যত
বোঝা তখন হয়নি বোঝা
                                     ভাবিনি অত শত।















Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান